প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ
প্যান প্যাসিফিক সোনারগাঁও

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। হোটেলটিতে ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিস পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা

পদের নাম: ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হোটেলে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি, হসপিটালিটি বিষয়ক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ও বাংলা—উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/