চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ আছে বিভিন্ন সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ আছে বিভিন্ন সুবিধা
ব্র্যাক এনজিও

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটিতের সেফটি, অপারেশন্স বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফায়ার আটটেনডেন্ট

বিভাগ: সেফটি, অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টারের সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।

যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাস। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত স্থাপনা বা সিস্টেমের ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা আবশ্যক। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/