মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতেই হবে: মোজতবা খামেনি

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে একপর্যায়ে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি মার্কিন বাহিনীকে উদ্দেশ করে এমন হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বার্তা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘বীর যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস করছে না। খুব শিগগির ওই সাগর থেকেও মার্কিন উপস্থিতি পুরোপুরি দূর হবে বলে দাবি করেন তিনি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি। তবে ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছেন, এমন দাবি ও গুঞ্জন রয়েছে। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
এদিকে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রস্তাবের বিনিময়ে তেহরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি বলে উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি মেইল