ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। মার্কিন সামরিক বাহিনী ইরানের কৌশলগত নগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালির আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোনও ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তিচুক্তির জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে যান চলাচল ব্যাহত হয়েছে। যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।
গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি এই হামলাগুলো আত্মরক্ষার্থে চালানো হয়েছে। দেশটির এই নতুন হামলা যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।
এদিকে ইরানের বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।
সেন্টকম তাদের পদক্ষেপকে ‘পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত’ বলে বর্ণনা করেছে।
এর আগে গত সোমবারও ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং প্রণালিতে মাইন পাতার চেষ্টাকারী জাহাজে হামলা চালায় ওয়াশিংটন।
সেন্টকম বলেছে, ওই হামলাগুলো ‘ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্য’ চালানো হয়েছিল।
ইরান এই হামলাকে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা করেছে। সেইসঙ্গে অঙ্গীকার করেছে, ইরান সরকার ‘কোনো ধরনের শত্রুতার জবাব না দিয়ে ছাড়বে না।’
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার জানায়, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি যুদ্ধবিমান ও আরেকটি ড্রোনের ওপর গুলি চালিয়েছে। তবে কখন তা ঘটেছে তা নির্দিষ্ট করে বলেনি।
সূত্র: বিবিসি, সিএনএন

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র