ইসরায়েলে বিমান বিধ্বস্ত, নিহত ১

ইসরায়েলে বিমান বিধ্বস্ত, নিহত ১
সিজেডএন ডেস্ক

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি ছোট প্রশিক্ষণ বিমান আচমকা মাটিতে আছড়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটে।
বিমানটি মাটিতে পড়ার পরই তাতে আগুন ধরে যায় এবং তা আশপাশের বসতবাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৬৫ নম্বর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বিমান থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন, যার শরীরের বড় একটা অংশ পুড়ে গেছে।
অন্যদিকে, বিমানের ভেতরেই আটকা পড়ে প্রাণ হারান অন্যজন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণমূলক ফ্লাইটের অংশ ছিল।
সূত্র: জেরুজালেম পোস্ট

নেতানিয়াহু ও বিন জায়েদ বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি গণমাধ্যম