শিরোনাম

ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের
ইরানের সেনাপ্রধান আমির হাতামি (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়ার হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, ইরানকে নিয়ে এ ধরনের উক্তি বা রসিকতা করা মার্কিন প্রেসিডেন্টের জন্য মস্ত বড় ভুল। তিনি জানান, ইরানকে রক্ষা করার মতো মানুষ রয়েছে, যারা ‘আপনার পা ভেঙে দেবে’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

মার্কিন বাহিনীকে এ অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছে দাবি করেন ইরানি সেনাপ্রধান। তিনি বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালির কোথাও এখন আর তাদের ঢোকার সুযোগ বা অনুমতি নেই।

হাতামি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে, সেগুলোকে আর কখনোই আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। তেহরান পরিস্থিতিকে আর কোনোভাবেই ওয়াশিংটনের অনুকূলে যেতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/