দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে মাত্র ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে আকাশজুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুবাইয়ের দক্ষিণে গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র জেবেল আলি বন্দর ও শিল্প এলাকার কাছে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিছু সূত্র এটাকে বিমান হামলা বলে দাবি করছে। অন্য কিছু সূত্র ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত বলে উল্লেখ করেছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি

দুবাই উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন: ইউকেএমটিও