দুবাই উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন: ইউকেএমটিও

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
দুবাই উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন: ইউকেএমটিও

দুবাইয়ের উত্তরে সমুদ্রপথে একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, দুবাই থেকে প্রায় ৩৬ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিকে ঘিরে এ ঘটনা ঘটে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জাহাজে থাকা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে একই সময়ে ইউকেএমটিও আরও একটি পৃথক ঘটনার তথ্য দিয়েছে। সংস্থাটি জানায়, মিনা সাকরের প্রায় ১৪ নটিক্যাল মাইল পশ্চিমে আরেকটি ঘটনার প্রতিবেদন তাদের কাছে এসেছে। তবে এ ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/