হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের ২ ট্যাঙ্কার

সিটিজেন ডেস্ক

অবরোধের মধ্যেই পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে হরমুজ প্রণালি ত্যাগ করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ।
সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামুদ্রিক ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে হরমুজ প্রণালি ত্যাগ করছে।
কেপলার এবং এলএসইজি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাহামাস-নিবন্ধিত এলএনজি ক্যারিয়ার ফুওয়াইরিত হরমুজ প্রণালি অতিক্রম করছে। আগামী মঙ্গলবার নাগাদ পাকিস্তানে এর পণ্য খালাস করার কথা রয়েছে। জাহাজটি গত মার্চ মাসে কাতারের রাস লাফান টার্মিনাল থেকে পণ্য বোঝাই করেছিল। তবে ইরান যুদ্ধের কারণে এতদিন সেখানেই আটকে ছিল।
রয়টার্স জানিয়েছে, আল রায়ান নামের দ্বিতীয় একটি এলএনজি বহনকারী চীনা জাহাজও একইভাবে কৌশলগত জলপথটি ত্যাগ করেছে।
রাস লাফান থেকে মালামাল বোঝাই করার পর সর্বশেষ ২২ মে জাহাজটিকে পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ওমান ও ইরানকে বিভক্তকারী জলরাশির বাইরে অবস্থান করছে। আগামী ২৭ জুন জাহাজটির চীনে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা প্রতিশোধ হিসেবে হামলার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেয় তেহরান। এরপর বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দেয়। কারণ জলপথটি দিয়ে বিশ্ব জ্বালানি পরিবহনের এক-পঞ্চমাংশ হয়ে থাকে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা

হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ অবসানে রাজি ইরান