হরমুজে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

সিজেডএন ডেস্ক

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দুটি সামুদ্রিক মাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানায়, জাহাজটি ‘অবৈধ’ পথে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। ওই সময় দুটি সামুদ্রিক মাইনে ধাক্কা লাগলে ট্যাংকারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং আগুন ধরে যায়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, বিস্ফোরণে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহত বা চূড়ান্ত ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হয়নি। একই সঙ্গে এ কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী সব নৌযানকে তেহরানের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
এর ঠিক আগেই আইআরজিসি দাবি করেছিল, তারা হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রবিবার (৩০ আগস্ট) মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে অবস্থিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে। চলতি বছরের জুলাইয়ের পর ইরানের মূল ভূখণ্ডে এটাই প্রথম মার্কিন সামরিক পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। মার্কিন আক্রমণের জবাবে আইআরজিসি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে।
সূত্র: তাসনিম নিউজ

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির