শিরোনাম

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির
এমকিউ-৯ রিপার (MQ-9 reaper) ড্রোন

হরমুজ প্রণালির ওপর থেকে একটি মার্কিন এমকিউ-৯ রিপার (MQ-9 reaper) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের আইআরজিসি। সোমবার (৩১ আগস্ট) দেশটির মেহের নিউজ এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে মার্কিন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনটিতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ড্রোনটি সরাসরি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

রবিবার (৩০ আগস্ট) রাতে ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আইআরজিসি জানিয়েছে, রবিবারের মার্কিন হামলায় তাদের বেশ কয়েকজন যোদ্ধা ও সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক তৎপরতার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ড্রোন ভূপাতিত করার ঘটনাটিকে মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/