শিরোনাম

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ড্রোনের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, ট্যাংকারের সব নাবিক সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।

ইউকেএমটিও-এর দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘটনাটি ঘটে এবং শুক্রবার (১৪ আগস্ট) এ বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংস্থাটি সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে এ হামলার খবর পেলেও আক্রান্ত ট্যাংকারটির নাম-পরিচয় কিংবা হামলার পেছনে কারা জড়িত তা স্পষ্ট করেনি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অন্যান্য জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দেখলেই দ্রুত তাদের জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক নৌপথটিতে এ হামলার ঘটনা ঘটল। বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এই প্রণালীতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তা সত্ত্বেও এই ধরণের হামলায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/