শিরোনাম

যুক্তরাষ্ট্রের হামলার পর যা বললো ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হামলার পর যা বললো ইরান
ইরানের পতাকা হাতে এক তরুণী।

বন্দরে আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‌‘কঠোর ও ভয়াবহ’। এটা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে।

মঙ্গলবার (২৬ মে) ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে।

তিনি আরও বলেন, এই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহ্রত জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে বলে জানিয়েছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/