ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিকসহ নিহত ৮

সিজেডএন ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বুধবার (৩০ সেপ্টেম্বর) হামলায় এক সাংবাদিকসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের তালিকায় ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। যদিও এ হামলার সুনির্দিষ্ট স্থান বা পেছনের পরিস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৬৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকস্মিক হামলায় ঘটনাস্থলেই ৬ জন মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে আল-কুদস হাসপাতালে নিয়ে যান ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা।
অন্যদিকে দক্ষিণ গাজায় একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহে দুই জন গুরুতর আহত ও খান ইউনুসে ট্যাংক থেকে তীব্র গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ১ হাজার ৪৩১ জন নিহত এবং আহত হয়েছেন ৫ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টার ব্যবধানেই নতুন করে আহত হয়েছেন ৩১ জন।
গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৩২ জন মানুষ নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত 