বিশ্ববাজারে তেলের দাম ১০৬ ডলার ছাড়ালো
সিটিজেন ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম ১০৬ ডলার ছাড়ালো
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২: ২১

প্রতীকী ছবি। সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়িয়ে গেছে। এটি গত ২ সপ্তাহের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।
মূলত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনায় এ অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১০৬.৮০ ডলারে লেনদেন হচ্ছে। এ দাম বুধবারের (২২ এপ্রিল) তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ করা হলেও বর্তমানে তা প্রায় অচল হয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তার অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। এছাড়া ইরানি কোনো নৌকা মাইন স্থাপনের চেষ্টা করলে তা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প এ পরিস্থিতিকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ইরান নতুন কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এ কড়াকড়ি বজায় থাকবে। এর আগে ইরানও তাদের পানিসীমায় অননুমোদিত প্রবেশের অভিযোগে পানামা ও গ্রিসের দুটি কার্গো জাহাজ জব্দ করার দাবি করেছে। যুদ্ধের আগে এই পথে দৈনিক গড়ে ১২৯টি জাহাজ চলাচল করলেও বুধবার (২২ এপ্রিল) মাত্র ৯টি জাহাজ পার হয়েছে বলে মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ড জানিয়েছে। এ অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে মার্কিন শেয়ারবাজারেও বড় পতন দেখা দিয়েছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪১ শতাংশ এবং প্রযুক্তি খাতের নাসডাক সূচক ০.৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/