হরমুজ পার হলো ২ চীনা সুপারট্যাঙ্কার

হরমুজ পার হলো ২ চীনা সুপারট্যাঙ্কার
সিটিজেন ডেস্ক

দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে কার্যত বন্ধ আছে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। তবে এর মধ্যেও কয়েকটি চীনা ট্যাঙ্কার প্রণালিটি পার হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই দুটি চীনা সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালি ত্যাগ করেছে। ট্যাঙ্কার দুটি প্রায় দুই মাস ধরে পারস্য উপসাগরে আটকে ছিল।
এলএসইজি এবং কেপলারের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ইউয়ান গুই ইয়াং এবং ওশান লিলি নামের জাহাজ দুটি আজ প্রণালি ত্যাগ করেছে।
এতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ইউয়ান গুই ইয়াং ২০ লাখ ব্যারেল ইরাকি বসরাহ অপরিশোধিত তেল বোঝাই করেছিল। আর ওশান লিলি ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর মধ্যে ১০ লাখ ব্যারেল কাতারি আল-শাহীন ও ১০ লাখ ব্যারেল ইরাকি বসরাহ অপরিশোধিত তেল বোঝাই করেছিল।

হরমুজ ইস্যুতে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান