হুথিদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করতে যাচ্ছে সৌদি

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্য সংঘাত আরও দীর্ঘ হওয়ার পথে যাচ্ছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব। তাদের সঙ্গে ১ লাখ ইয়েমেনি সেনা যোগ দিতে পারে।
মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিযানটি কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রধান লক্ষ্য হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে দেওয়া। সব ফ্রন্টে একসঙ্গে হামলাও চালানো হতে পারে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই হামলার নেতৃত্ব দেবে ইয়েমেনের স্থল বাহিনী। তাদের পরিচালনা করে সৌদি আরব। অপরদিকে বিমান হামলা চালাবে সৌদি বাহিনী।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে জানিয়েছে আঞ্চলিক সূত্রগুলো। কিছু আরব ও ইউরোপীয় দেশও সৌদিকে রক্ষণাত্মক সামরিক সহায়তা দিচ্ছে।
হুথিদের বিরুদ্ধে এ হামলায় সৌদি আরবের মিত্র কোনো দেশ সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে সূত্রটি।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশ ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলন হয়। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ বিশাল অঞ্চল দখল করে নেয়। যার ফলে দেশটিতে গৃহযুদ্ধ বেধে যায়। তখন থেকেই দুটি সরকার দেশটি পরিচালনা করছে। ২০১৫ সালে জাতিসংঘ স্বীকৃত ইয়েমেনি সরকারকে সহায়তায় এ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব। তারা হুথিদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হাজার হাজার মানুষ নিহত হন। সেইসঙ্গে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দেয়। তবে এত কিছুর পরেও তারা হুথিদের হটাতে পারেনি। এরপর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি-সৌদি যুদ্ধবিরতি হয়। যা চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত টিকে ছিল।
প্রায় দুই মাস আগে সৌদি বাহিনী ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। ওই সময় ইরান থেকে ফেরত আসা হুথি নেতাদের একটি বিমান অবতরণ করছিল। এ ঘটনায় হুথিরা ক্ষুব্ধ হয়ে সৌদিতে পাল্টা হামলা চালায়। সেইসঙ্গে রিয়াদ তাদের ওপর যে অবৈধ অবরোধ আরোপ করে রেখেছে সেটি তুলে নেওয়ার দাবি করতে থাকে।
অবরোধ না তুললে লোহিত সাগর ও বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছে হুথিরা। দেশটির জাহাজে হামলাও চালিয়েছে।
এরই মধ্যে গোষ্ঠিটি ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নেয়।
সূত্রগুলো জানিয়েছে, হুথিরা লোহিত সাগরের যেসব অঞ্চল কিছুদিন আগে তড়িৎ অভিযান চালিয়ে দখল করেছে, সৌদির নতুন হামলার লক্ষ্য থাকবে সেখান থেকে তাদের হটিয়ে দেওয়া।
সূত্র: রয়টার্স

২৪ ঘণ্টায় ১৫৪০ হুথি সদস্য হতাহত, দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
হুথি হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট 