টানা সপ্তম রাতে ইরানে হামলা, দুই সেতু ক্ষতিগ্রস্ত

সিজেডএন ডেস্ক

ইরানে গতকাল শুক্রবার টানা সপ্তম রাতের মতো হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন বাহিনী যুদ্ধবিমান, আকাশ ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতায় আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলা ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সর্বাধিনায়কের নির্দেশে ইরানকে জবাবদিহি করতে বাধ্য করার পাশাপাশি তাদের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ চলমান থাকবে।’
মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য কর্মরত আছে। তারা সবসময় প্রস্তুত ও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বলেও জানিয়েছে সেন্টকম।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবার ভোরে মার্কিন সামরিক হামলায় জাস্কের নিকটবর্তী একটি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই নির্দিষ্ট ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
বন্দর আব্বাস-রুদান সড়কে যুক্তরাষ্ট্রের একটি পৃথক হামলায় দুটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, এই অবকাঠামোগত হামলায় বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা