শিরোনাম

মুম্বাইয়ে স্কুল বাসের ওপর ভেঙে পড়লো গাছ, হতাহত ১১

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মুম্বাইয়ে স্কুল বাসের ওপর ভেঙে পড়লো গাছ, হতাহত ১১
স্কুল বাসের ওপর ভেঙে পড়লো গাছ

প্রবল বৃষ্টির মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি স্কুল বাসের ওপর গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়ক দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া ১২ জন শিশুকেই বের করে আনা হয়।

এতে বলা হয়েছে, আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামে এক শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকী ১০ জনের মধ্যে আহত অন্য চার শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

/এসবি/