যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করলো দিল্লি পুলিশ, নতুন ৩ স্থান নির্ধারণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করলো দিল্লি পুলিশ, নতুন ৩ স্থান নির্ধারণ
যন্তর মন্তরে বিক্ষোভ

নয়াদিল্লিতে আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ঐতিহাসিক যন্তর মন্তরে সব ধরনের বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে আন্দোলনের জন্য তিনটি নতুন স্থান চূড়ান্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দানে প্রতিবাদ বা অবস্থান ধর্মঘটের জন্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার যন্তর মন্তরে পূর্ববর্তী বিজ্ঞপ্তিটি বাতিল করে এ নতুন নির্দেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে, প্রতিবাদস্থল হিসেবে যন্তর মন্তরের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। প্রতিবাদ-বিক্ষোভ আয়োজনের জন্য পূর্ব দিল্লির রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দান- এ তিন স্থানকে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত স্থানগুলোতে কর্মসূচি পালনের জন্য শিগগিরই একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা কার্যপ্রণালী (এসওপি) প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসআইআর সংক্রান্ত বিতর্কের জেরে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী ইন্ডিয়া জোট এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই এ সিদ্ধান্তের কথা সামনে এলো।

সূত্র: এনডিটিভি

/এমএকে/