‘ঈদ মোবারক’ লিখে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

সিজেডএন ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎসবের এ দিনে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পারস্পরিক সম্প্রীতি, একাত্মতা এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভারত সরকারের বার্তা সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ শুভেচ্ছাবার্তার তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মোবারক!’ এ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, দিনটি মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও একাত্মতার চেতনাকে আরও শক্তিশালী করবে এবং সবার মাঝে আনন্দের জোয়ার বইয়ে দেবে। একই সঙ্গে মানুষের প্রতি দয়া প্রদর্শন এবং সমাজের জন্য অবদান রাখার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
বার্তায় তিনি আরও লেখেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই দিনটি আমাদের চারপাশে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। দয়া ও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন 

-CznNewsLab-64cbef.jpg)