প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, বিমান চলাচলে বিঘ্ন

সিজেডএন ডেস্ক

সোমবার (২৪ আগস্ট) ভারতের রাজধানী দিল্লিতে মাত্র দুই ঘণ্টার বৃষ্টি আর তীব্র ঝোড়ো হাওয়া পুরো শহরের জনজীবন একপ্রকার স্থবির করে দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি রানওয়েতে পানি জমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে দিল্লিগামী অন্তত ১৫টি ফ্লাইটকে মাঝপথ থেকে ঘুরিয়ে পাশের শহরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে ১২টি উড়োজাহাজ রাজস্থানের জয়পুরে, ২টি চণ্ডীগড়ে এবং ১টি লখনউতে অবতরণ করতে বাধ্য হয়। এর বাইরেও আড়াইশর বেশি ফ্লাইট যথাসময়ে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে আগে থেকেই ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের মতো বিমান সংস্থাগুলো যাত্রীদের জন্য সতর্কতা জারি করে এবং বেশ কিছু ফ্লাইটের সময়সূচি বদলে ফেলে।
রাস্তার পরিস্থিতিও ছিল বেহাল। আকস্মিক এ বৃষ্টিতে রাজধানীর অনেকগুলো প্রধান সড়ক প্লাবিত হয়ে যেন নদীতে পরিণত হয়। নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় শহরের একাধিক আন্ডারপাস। রাস্তায় থমকে যাওয়া স্কুলের গাড়ি ঠেলে সরিয়ে নেওয়ার চেষ্টা দেখা যায় শিক্ষার্থীদের, আবার কোথাও জমে থাকা পানিতে পথশিশুদের সাঁতার কাটতে দেখা যায়। মূল রাস্তাগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শহরের ব্যস্ততম এলাকা কনট প্লেসের পার্কিং এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেল স্টেশনগুলোতেও ছিল উপচে পড়া ভিড়।
আগস্টের শেষ সপ্তাহে দিল্লিতে সাধারণত এমন মুষলধারে বৃষ্টি দেখা যায় না। তবে আবহাওয়া দপ্তর আগেই ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আগাম পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টির পরও সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না, উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার (২৫ আগস্ট) বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, যার ফলে গরম আরও খানিকটা বাড়তে পারে।
সূত্র: এই সময়

প্রায় ২১ কোটি টাকায় বিক্রি হলো মহাত্মা গান্ধীর হাতে লেখা চিঠি