প্রায় ২১ কোটি টাকায় বিক্রি হলো মহাত্মা গান্ধীর হাতে লেখা চিঠি

সিজেডএন ডেস্ক
-CznNewsLab-64cbef.jpg)
মহাত্মা গান্ধীর হাতে লেখা চিঠি ও নোটের একটি অতি বিরল সংগ্রহ মুম্বাইয়ের এক নিলামে ১.৬৯ মিলিয়ন ডলারে (প্রায় ২১ কোটি টাকা) বিক্রি হয়েছে। ভারতের কোনো ঐতিহাসিক দলিলের জন্য নিলামে এর আগে কখনও এত চড়া দাম ওঠেনি।
ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী আনন্দ টি হিঙ্গোরানির পরিবার দীর্ঘ দিন ধরে এ অমূল্য নোটগুলো সযত্নে সংরক্ষণ করে আসছিল। ১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মাঝামাঝি সময়ে সত্য, অহিংসা ও আত্মসংযম বিষয়ে গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ছোট ছোট বার্তা রয়েছে এ সংগ্রহে।
এ নথিগুলো কেবল এক দূরদর্শী রাজনীতিকের পরিচয় প্রকাশ করে না। বরং তার মানবিক রূপটিকেও উন্মোচিত করে। হিঙ্গোরানির স্ত্রী বিদ্যা গান্ধীর প্রয়াণের পর চরম শোকগ্রস্ত বন্ধুকে সান্ত্বনা, মানসিক শক্তি ও পথনির্দেশ দিতে টানা দুই বছর ধরে প্রতিদিন এসব বার্তা লিখে পাঠিয়েছিলেন গান্ধী। পরবর্তীতে বার্তাগুলো সংকলিত করে ‘এ থট ফর দ্য ডে’ নামে একটি গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছিল।
নিলামকারী প্রতিষ্ঠান ‘স্যাফ্রনআর্ট’ আয়োজিত ‘গান্ধী: আনন্দ টি হিঙ্গোরানির সংগ্রহ থেকে’ শীর্ষক ৮৬টি লটের নিলামে মূল আকর্ষণ ছিল এ নোটগুলোই। হিঙ্গোরানি পরিবারের কাছে বংশপরম্পরায় রক্ষিত বিভিন্ন চিঠিপত্র, পাণ্ডুলিপি, আলোকচিত্র ও ব্যক্তিগত জিনিসপত্রও এতে স্থান পায়। দুই দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত এ সংগ্রহ ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর পাশাপাশি দুই বন্ধুর আন্তরিক সম্পর্কের দলিল হয়ে উঠেছে।
স্যাফ্রনআর্ট-এর সহ-প্রতিষ্ঠাতা দীনেশ ভাজিরানি জানান, এ সংগ্রহ মহাত্মা গান্ধীকে এক ঘনিষ্ঠ, ব্যক্তিগত সম্পর্কের আঙ্গিকে দেখার সুযোগ করে দিয়েছে। তিনি উল্লেখ করেন, এ ভাবনাগুলো থেকে এটা বোঝা যায় গান্ধী প্রকাশ্যে যে নীতিগুলোর কথা বলতেন, সেগুলো তিনি কীভাবে নিজের জীবনেও পালন করতেন।
নিলামে ওঠা অন্যান্য সামগ্রীর মধ্যে ঈশ্বর ও হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতা বিষয়ে গান্ধীর ব্যক্তিগত চিন্তাভাবনা, তার ব্যবহৃত বহনযোগ্য চরকা এবং তার লেখা আরও দুটি চিঠিও হাতবদল হয়। স্যাফ্রনআর্ট নিশ্চিত করেছে, এ ঐতিহাসিক সম্পদ ভারত ছেড়ে বিদেশে যাচ্ছে না, দেশেই সংরক্ষিত থাকবে।
সূত্র: বিবিসি

ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার