শিরোনাম

গ্রীসে প্রদর্শনী চলাকালীন সামরিক বিমান বিধ্বস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গ্রীসে প্রদর্শনী চলাকালীন সামরিক বিমান বিধ্বস্ত
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

গ্রীসের তানাগ্রায় প্রদর্শনী চলাকালে গ্রিক সামরিক বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা গ্রিক সরকারি সম্প্রচার মাধ্যম ইআরটির এক প্রতিনিধি জানান, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি অস্বাভাবিকভাবে দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এটি দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়। দুর্ঘটনাস্থলের দুটি পৃথক স্থানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অগ্নিনির্বাপক হেলিকপ্টার থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।

তবে যুদ্ধবিমানটিতে থাকা দুই পাইলটের ভাগ্য নিয়ে এখনো ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুর্ঘটনার ঠিক আগে তারা ইজেকশন সিস্টেম ব্যবহার করে নিরাপদে বের হতে পেরেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত দেশটির বিমানবাহিনী বা সরকারি কোনো সূত্র থেকে দুর্ঘটনার মূল কারণ কিংবা হতাহতের স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/