নিহত সেনাদের মরদেহ বিনিময় রাশিয়া-ইউক্রেনের

সিটিজেন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি নিহত সেনাদের মরদেহ বিনিময়ের ঘটনা ঘটেছে। এই প্রক্রিয়ায় ইউক্রেনকে তাদের এক হাজার নিহত সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বিপরীতে ইউক্রেনও ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ রাশিয়ার কাছে হস্তান্তর করেছে।
যুদ্ধবন্দি বিনিময় বিষয়ক ইউক্রেনীয় কেন্দ্র এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের পক্ষে এক হাজার সেনার দেহ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। অন্যদিকে, রাশিয়ার আইনপ্রণেতা শামশেইল সারালিয়েভ আরবিসি সংবাদমাধ্যমকে ইউক্রেনের কাছ থেকে রুশ সেনাদের মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী এ সংঘাতের সূচনা হয়। গত ৪ বছর ধরে চলা দীর্ঘ যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটেছে। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতেও উভয় পক্ষ যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ নিয়মিত বিনিময় করে আসছে, যা চলমান সামরিক অভিযানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স