গ্রিক উপকূলে বাংলাদেশিসহ ২ শতাধিক অভিবাসী উদ্ধার

সিজেডএন ডেস্ক

গ্রিসের দক্ষিণ ক্রিট দ্বীপে ৪৮ ঘণ্টায় অন্তত ২০২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বাংলাদেশি ও সুদানের নাগরিক। তাদের সঙ্গে কয়েকজন মিশরীয়ও রয়েছেন। তারা সকলেই লিবিয়ার উপকূল থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল। হঠাৎ করে বিপুলসংখ্যক অভিবাসীর এই আগমনে দ্বীপটির স্থানীয় প্রশাসনের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।
স্থানীয় সংবাদপত্র ডিমোক্রাতিয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি টহল বিমান প্রথম ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের একটি টহল দল স্থানীয় একটি মাছ ধরার নৌকার সাহায্যে ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদের উদ্ধার করে বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাদের পরিচয় যাচাই ও নিবন্ধনের কাজ চলছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসী দ্বীপে এসে পৌঁছান। যার মধ্যে প্রথম নৌকায় ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশিসহ ৫৬ জন এবং দ্বিতীয়টিতে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয়সহ আরও ৫৬ জন ছিলেন।
বর্তমানে সমুদ্র থেকে উদ্ধার হওয়া সব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, এই অবৈধ পারাপার ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অভিবাসীদের জবানবন্দি থেকে জানা গেছে, লিবিয়ার তোবরুক শহর থেকে গ্রিসে পৌঁছে দেওয়ার নাম করে ওই কিশোর প্রত্যেকের কাছ থেকে ১,৫০০ থেকে ২,০০০ মার্কিন ডলার পর্যন্ত অর্থ হাতিয়ে নিয়েছিল।
সূত্র: মিডল ইস্ট মনিটর

অভিবাসী ঠেকাতে এবার ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন