চাকরিপ্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ কানাডার

সিজেডএন ডেস্ক

কানাডার শ্রমবাজারে তৈরি হওয়া মন্দা যেন পিছু ছাড়ছেই না। সবশেষ তথ্য অনুযায়ী, দেশে টানা দুই মাস ধরে চলছে ব্যাপক ছাঁটাই। সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডার প্রকাশিত তথ্য বলছে, কেবল সেপ্টেম্বর মাসেই প্রায় ৬৮ হাজার ৩০০ কর্মী কাজ হারিয়েছেন। এর আগে আগস্টেও চাকরি হারিয়েছিল পেয়েছিল ৪১ হাজার ৭০০ জন। এ ধাক্কায় কানাডার সার্বিক বেকারত্বের হার বেড়ে এখন ৬ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকেছে।
পরিসংখ্যান সংস্থাটির শ্রমশক্তি জরিপ জানাচ্ছে, চলতি বছরের শুরুর দিকে যে নতুন কাজের সুযোগ তৈরি হয়েছিল, এ ধাক্কায় তার বড় একটি অংশই আবার হারিয়ে গেল। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণরা। সেপ্টেম্বরেই তাদের কাজ কমেছে প্রায় ৪৮ হাজার। যার ফলে তরুণদের মধ্যে বেকারত্ব একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। ফলে সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষার্থী ও তরুণ চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ এখন গভীর দুশ্চিন্তায়।
বিশ্লেষণে দেখা গেছে, এ কর্মসংস্থান সংকটের ধাক্কা লেগেছে প্রায় সব খাতেই। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ খাতের পাশাপাশি সরকারি খাতেও চলেছে ছাঁটাই। আর যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও সামগ্রিক অর্থনৈতিক মন্দার জেরে দেশটির উৎপাদনশিল্পেই চাকরি হারিয়েছেন অন্তত ১২ হাজার ৭০০ কর্মী। কানাডার প্রদেশগুলোর মধ্যে কুইবেক ও ব্রিটিশ কলম্বিয়ায় চাকরি কমার চিত্র সবচেয়ে স্পষ্ট। তবে ব্যতিক্রম হিসেবে আলবার্টায় অল্প কিছু নতুন কাজের সুযোগ তৈরি হতে দেখা গেছে। কিছুটা স্বস্তির খবর হলো- চাকরির সুযোগ কমলেও শ্রমিকদের গড় ঘণ্টায় আয় বা মজুরি কিছুটা বেড়েছে।
সূত্র: গ্লোবাল নিউজ

সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কানাডা