এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া

সিজেডএন ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানের বাজে পরিবেশ, উচ্চ শিক্ষার আকাশছোঁয়া খরচ আর দিনশেষে একটা ভালো চাকরির নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন আলবেনিয়ার তরুণ প্রজন্ম। রাজধানীর তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনরত জেন-জিদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জমে থাকা শিক্ষা ও সামাজিক নানা সমস্যা নিয়ে এ আন্দোলনের সূচনা। আন্দোলনকারীদের দাবি, বর্তমান শিক্ষাব্যবস্থা আর সরকারের নীতির কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ছে।
বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, ‘আলবেনিয়ার এখন বিপ্লব দরকার। পরিবর্তন দরকার। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। কারণ, এভাবে আর চলতে পারে না।’ তিনি আরও বলেন, ‘দেশটিতে গভীর সামাজিক অবিচার এবং ধনী-গরিবের মধ্যে ব্যবধান চরমে পৌঁছেছে।’
ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আলবেনিয়ায় এ বিক্ষোভ হলো। কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়ে শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করার দাবি জানাচ্ছেন তারা।
আলবেনিয়ার উপ-প্রধানমন্ত্রী আলবানা কোচিউ ফেসবুকে পোস্টে জানান, সহিংসতা কোনো সমাধান নয় এবং এর মাধ্যমে কখনো সমাধান হবেও না। পাথর ছোড়া, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পুলিশের ওপর হামলা, একইসঙ্গে সরকারি সম্পত্তি ধ্বংস করা যুবকদের আত্মপ্রকাশের সঠিক উপায় নয়।
সূত্র: রয়টার্স

ফ্রান্সের ছাত্র বিক্ষোভের নেপথ্যে যে সংকট, ঝুঁকিতে পুরো ইউরোপ