ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে আরামকোর ভবনে ক্ষেপণাস্ত্র হামলা

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় একটি জ্বালানি ডিপোতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এতে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরামকোর এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত করে। এতে ভবনটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও দুজন ব্যক্তি নিশ্চিত করেন, ভবনটিতে আগুন জ্বলছিল।
কমপ্লেক্সটিতে আরামকোর একটি গুরুত্বপূর্ণ পরিচালনাকেন্দ্র রয়েছে। এই কেন্দ্র থেকে কোম্পানিটির বিশাল স্থল ও সমুদ্রভিত্তিক তেল উত্তোলন স্থাপনা, পাইপলাইন, শোধনাগার এবং তেল রপ্তানির টার্মিনালগুলোর কার্যক্রম তদারক করা হয়।
এসপিএ আরও জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, দুটি প্রতিহত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে সানার কাছে ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির আল-সাবাহা স্থাপনায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। হুথি নিয়ন্ত্রিত ওই জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানোর পর সৌদি আরবের রাজধানীসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যদিও তার আগে, হুতিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে বেসামরিক লোকজনকে সেসব এলাকা থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল।

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম