নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৫৭৯

সিজেডএন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ছয়শোর কাছাকাছি পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকাগুলো থেকে আটকা পড়া ও ভাসমান অবস্থায় প্রায় ৪ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও সন্ধান অভিযান এখনো জোরকদমে চলছে। ফলে হতাহত ও নিখোঁজের এ তালিকা যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনভর সরকারি বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যে মৃতের সংখ্যায় কিছুটা তফাৎ দেখা যায়। সকালে নেপাল পুলিশ ৪৬৯টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। তবে দিন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত নতুন তথ্যে নিহতের সংখ্যা ৫৭৯ জনে গিয়ে ঠেকেছে। ধ্বংসস্তূপ ও প্লাবিত অঞ্চলগুলোতে সেনা ও উদ্ধারকারী দলের সমন্বিত অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭, নিখোঁজ ৯৭৭