শিরোনাম

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৪

সিটিজেন ডেস্ক
থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৪

থাইল্যান্ডে নববর্ষ উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০০ মানুষ আহত হয়েছেন। রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্যাংকক পোস্ট এর এক প্রতিবেদনে জানায়, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে।

শুধুমাত্র সোমবার (১৩ এপ্রিল) ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়। থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

এই উৎসবের সময়ে দেশটিতে মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। থাইল্যান্ডে এই সময়টাকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়।

/টিই/