শিরোনাম

ইরান-যুদ্ধের পর ‘আরও দুর্বল অবস্থানে’ যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরান-যুদ্ধের পর ‘আরও দুর্বল অবস্থানে’ যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (মাঝে)।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে আগের চেয়ে অনেক বেশি দুর্বল অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা দ্য সৌফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কতটা খারাপ, সে সম্পর্কে ট্রাম্প প্রশাসন সঠিক ধারণা রাখে।’

তিনি বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ইরানের সর্বোচ্চ নেতাদের সরিয়ে আইআরজিসির আরও কট্টরপন্থী ও তরুণ নেতৃত্বকে নিয়ে এসেছি। হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেছে, যা বিশ্বের অন্য কোথাও আমাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতাকে সীমিত করে দেবে।’

ক্লার্ক তার মিত্রদের প্রতি ওয়াশিংটনের আচরণেরও সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা ইউরোপীয় দেশগুলোর মতামতকে গুরুত্ব দেইনি। তাদের সঙ্গে পরামর্শ না করে বরং উপহাস করেছি। এও বলেছি ‘তোমরা এসে নিজেদের তেল নিয়ে যাও এবং প্রণালি খুলে দাও’।’

তার ভাষায়, ‘এটি পররাষ্ট্রনীতির গুরুতর ব্যর্থতা। এর ফলে এক বা দুই বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি দুর্বল অবস্থানে পৌঁছেছে।’

উল্লেখ্য, সৌফান সেন্টার নিউইয়র্ক সিটিতে অবস্থিত একটি স্বাধীন অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জগুলো অনুমান ও মোকাবেলা করার জন্য অত্যাধুনিক গবেষণা, বিশ্লেষণ এবং কৌশল প্রদান করা।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/