৪৩ বছরে সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের তেল মজুত

সিজেডএন ডেস্ক

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মজুত ৪৩ বছরে সর্বনিম্নে পৌঁছেছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, সংঘাতের জেরে সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৩১.২ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা ১৯৮৩ সালের জুনের পর সর্বনিম্ন।
মঙ্গলবার (২৩ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুতের পাশাপাশি ডিস্টিলেট ও গ্যাসোলিনের মজুতও হ্রাস পেয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বেড়েছে। মার্কিন রিজার্ভেও এর প্রভাব পড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বিশ্ব জালানি সরবরাহের ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে কৌশলগত এই প্রণালি বন্ধ থাকায় রিজার্ভ ছাড়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
সংঘাতের শুরুতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২টি সদস্য দেশই কৌশলগত পেট্রোলিয়াম মজুত (এসপিআর) থেকে রেকর্ড পরিমাণ ৪০ কোটি ব্যারেল তেল উত্তোলনে সম্মত হয়, যার বৃহত্তম অংশ প্রদান করে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল ষষ্ঠবারের মতো তেল উত্তোলন হ্রাস। ১৯৭৩ সালের আরোব দেশগুলো কর্তৃক তেল অবরোধের পর সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। যার অধীনে আইইএ সদস্যদেরকে কমপক্ষে ৯০ দিনের মোট আমদানির সমপরিমাণ জরুরি জ্বালানি মজুত রাখতে হয়।
সূত্র: রয়টার্স

ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র