ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সিজেডএন ডেস্ক

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ মাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জনান ট্রাম্প। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ মোতায়েন করা নিয়ে ওঠা গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, অস্ত্রটি পারমাণবিক নয়, একটি প্রচলিত কিন্তু অত্যন্ত শক্তিশালী বোমা।
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, এর কোনো প্রয়োজনই নেই। আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করব না। তবে ইরানের ভূগর্ভস্থ সন্দেহভাজন কেন্দ্রগুলোতে মার্কিন হামলা অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, এখন আমরা পিকঅ্যাক্স মাউন্টেনের দিকে নজর রাখছি। তবে এ অভিযানে মার্কিন পদাতিক বা স্থলবাহিনী নামানোর পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। এটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। যেভাবেই হোক, এটা খুব শীঘ্রই শেষ হবে। আর তেলের দাম হু হু করে পড়ে যাবে, গ্যাসের দামও।
সূত্র: ডেইলি সাবাহ

ইরানে ‘মাদার অব অল বম্বস’ নিক্ষেপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের