শিরোনাম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ইরানের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা জঘন্য ও অসুস্থ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে একথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা মিথ্যাবাদী। আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে আমার মনে হয়, তারা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।

তিনি বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।

এর আগে, ইরানের বিভিন্ন স্থানে শক্তিশালী সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেসম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে আজ রাতে তাদের ওপর শক্তিশালী হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিযোগ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্খিত।

এদিকে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২৮ জুলাই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘ ৪ মাস পর তার জানাজা ও দাফন অনুষ্ঠান হচ্ছে। এতে ১২ মিলিয়নের অধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। এছাড়া বিশ্বের ৭০টির অধিক দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটলো।

/এসবি/