দক্ষিণ আফ্রিকায় বাস-মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১০

সিটিজেন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও মিনিবাস ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোরে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রাদেশিক সরকার।
স্থানীয় সময় সকাল আনুমানিক ৫:১৫ মিনিটে স্ট্যান্ডারটন ও মরগেনজন শহরের সংযোগকারী আর৩৯ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকা সরকারি বার্তা সংস্থা দেশটির কমিউনিটি সেফটি বিভাগের বরাতে জানায়, নিহতদের সবাই মিনিবাসের আরোহী ছিলেন। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল, যা দৃষ্টিসীমা অনেকটাই কমিয়ে দিয়েছিল।
ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান। বাকিদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে এবং অন্যজন স্ট্যান্ডারটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে, বাসের চালক সামান্য আহত হলেও বাসের এক যাত্রী সম্পূর্ণ অক্ষত রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে চালকের বেপরোয়া ও অসতর্ক গাড়ি চালানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন।
সূত্র: সিনহুয়া

পশ্চিম আফ্রিকায় মাদক আতঙ্ক, নেপথ্যে ভারতীয় ‘জম্বি ড্রাগ’