অধ্যাপক ডা. আসাদুর রহমানের উপর হামলায় ড্যাবের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর ‘সন্ত্রাসী’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, ডা. আসাদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া, দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রদানের স্থানসমূহে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিও জানান তিনি।
আরও বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপর বার বার হামলা ও মারধরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এজন্য অতিদ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতে শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিযোগে বাসায় ফেরার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ডা. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেলের নাক-কান-গলা বিভাগের প্রধানের ওপর হামলা