আপনি সবসময় অন্যকে সন্দেহ করেন? জানুন কারণ ও প্রতিকার

সিজেডএন ডেস্ক

জীবনে চলার পথে অনেক সম্পর্কই ভেঙে যায়। তবে সেই ক্ষত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলেও অনেকেই নতুন সঙ্গীকে সহজে বিশ্বাস করতে পারেন না। একবার যে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, যাকে মিথ্যা বলা হয়েছে, সে হয়তো সব জায়গায় মিথ্যা খুঁজবে। এর অর্থ এই নয় যে সে অতিরিক্ত সন্দেহপ্রবণ। তবে মানুষের মন পুনরায় একই আঘাত পেতে চায় না। এজন্য অতিরিক্ত সতর্ক হয়ে যায়। অনেক সময় নির্দোষ কোনো ব্যক্তিকে অযথা এই সন্দেহের বোঝা বইতে হয়।
আপনি কি ভেবেছেন এর কারণ কি? চলুন জেনে নিই এর কারণ ও প্রতিকার-
অতীত মিলিয়ে ফেলা
বর্তমান সম্পর্ক অনেকটা অতীতের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। বিশ্বাসঘাতকতা, প্রতারণা বা মানসিক যন্ত্রণার অভিজ্ঞতা নতুন কাউকে বিশ্বাস করা কঠিন করে তুলতে পারে। এমনকী সেই ব্যক্তি কোনো ভুল না করলেও তার ওপর সন্দেহ তৈরি হতে পারে। আসলে মস্তিষ্ক বেদনাদায়ক অভিজ্ঞতা মনে রাখে। যে কারণে সে নিরাপদ মানুষকেও অনেক সময় নিরাপদ বলে বিশ্বাস করতে পারে না। এজন্য অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হবে।
বিপদের আগেই ভয়
অতীতের তিক্ত অভিজ্ঞতা মনের মধ্যে গেঁথে যায়। এজন্য বর্তমান পরিস্থিতি অতীতের কিছুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে পারে এমন আশঙ্কা তৈরি করে। এই প্রতিক্রিয়া খুব বাস্তব মনে হতে পারে। কিন্তু এটি আপনার বর্তমানের মানুষটিকে ভুল বা সন্দেহজনক প্রমাণ করে না। এক্ষেত্রে মনের ভয় দূর করতে হবে।
সাদৃশ্যই প্রমাণ নয়
এ ধরণের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- নতুন ব্যক্তিটি পুরানো ব্যক্তির মতো আচরণ করে কি না তা নয়, আসলে অসততা, অসম্মান বা বিশ্বাসঘাতকতার প্রকৃত প্রমাণ আছে কি না তা দেখতে হবে। অতীতের কারো সঙ্গে তুলনা না করে তার বাস্তব আচরণ আসলেই সন্দেহজনক কি না তা যাচাই করা জরুর। যদি না হয়, তবে এ থেকে বেরিয়ে আসতে হবে। আপনার বর্তমান কি আসলেই আপনার জন্য হুমকিস্বরূপ না কি কেবল নিজের পুরনো দুঃখের কথা ভেবে বিচলিত হচ্ছেন? এই প্রশ্নের উত্তরই আপনাকে সমাধানের দিকে নিয়ে যাবে।
খোলামেলা আলোচনা করুন
সুস্থ বিশ্বাস এক জিনিস, আর অন্ধ বিশ্বাস আরেক। তাই রেড সিগন্যালকে খারিজ করা উচিত নয়। তবে ক্রমাগত বিশ্বাসঘাতকতার প্রমাণ অনুসন্ধান করার অভ্যাস অপরজনের কাছে তদন্তের মতো মনে হতে পারে। ভুল না করেও ব্যক্তিটি মনে করতে পারে সে অন্যের ভুলের জন্য শাস্তি পাচ্ছে। এজন্য নতুন সম্পর্কও তিক্ত হতে পারে। তাই অনুমান করার পরিবর্তে উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন