ঢাকায় আসছেন অনুপম রায়

ঢাকায় আসছেন অনুপম রায়
বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায় দীর্ঘদিন পর মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন। ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২৬ জুন ঢাকায় কনসার্টে গান গাইবেন অনুপম রায়। এ বিষয়ে সব আলোচনা ও চুক্তি চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ইতোমধ্যেই তারা ব্যান্ডটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠানের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
এদিকে জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তার ব্যান্ডের অংশগ্রহণে স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজে তারা জানিয়েছে, খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গান শোনান অনুপম রায়। এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় এই শিল্পী।

এ যেন ঘরমুখো মানুষের ‘থিম সং’