নতুন রেকর্ড গড়লো বিটিএস

নতুন রেকর্ড গড়লো বিটিএস
সিজেডএন ডেস্ক

উত্তর আমেরিকা সফর শেষ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ‘আরিরাং’ ট্যুরের এই ধাপে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন অঞ্চলের ১২টি শহরে মোট ৩১টি কনসার্ট করেছে ৭ সদস্যের ব্যান্ডটি। পুরো সফরে আনুমানিক ১৯ লাখ ২০ হাজার দর্শক উপস্থিতি ছিল।
ফ্লোরিডার টাম্পা থেকে উত্তর আমেরিকা সফর শুরু করে বিটিএস। শেষ পর্বে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর চারটি কনসার্ট করে তারা। চার দিনের এসব আয়োজনে দর্শকসংখ্যা ছিল প্রায় ২ লাখ ৮২ হাজার।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামেও নতুন মাইলফলক গড়েছে দলটি। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এখন পর্যন্ত এই স্টেডিয়ামে বিটিএসের আয়োজনের সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে। স্টেডিয়ামটির ইতিহাসে কোনো দলের জন্য এটিই সর্বোচ্চসংখ্যক কনসার্ট। আটটি অনুষ্ঠানে মোট প্রায় ৪ লাখ ৯৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন। যা ভেন্যুটির ইতিহাসে কোনো ব্যান্ডের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
শুধু কনসার্টের সাফল্যেই সীমাবদ্ধ ছিল না বিটিএসের উত্তর আমেরিকা সফর। বিভিন্ন শহর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যান্ডটিকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। কানাডার টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। ওই সময়ে ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে পরিবর্তন করে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।
শিকাগোতেও বিটিএসকে ঘিরে ছিল বিশেষ আয়োজন। কনসার্ট উপলক্ষে ইলিনয় অঙ্গরাজ্য ২৭ ও ২৮ আগস্টকে ‘বিটিএস ডে ইন ইলিনয়’ হিসেবে ঘোষণা করে। অন্যদিকে, টেক্সাসের এল পাসোতে ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যান্ডটিকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’সম্মাননা।
মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, সাত সদস্যের এই ব্যান্ডটি সংস্কৃতি, ভাষা ও ভৌগোলিক দূরত্বের সীমা অতিক্রম করে বিশ্বের মানুষকে এক জায়গায় নিয়ে আসছে।
মেক্সিকো সিটিতে বিটিএসের কনসার্ট ঘিরেও তৈরি হয় ব্যাপক উন্মাদনা। সেখানে ব্যান্ডটিকে জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। বিটিএসকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত।
লস অ্যাঞ্জেলেসের কনসার্টে ছিল আরও একটি বিশেষ মুহূর্ত। ভক্তরা উদ্যাপন করেন জাংকুক ও আরএমের জন্মদিন। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর এবং আরএমের ১২ সেপ্টেম্বর। তাদের শুভেচ্ছা জানাতে হাজারো ভক্ত একসঙ্গে জন্মদিনের গান গেয়ে ওঠেন। একই সময়ে স্টেডিয়ামজুড়ে দেখা যায় সোনালি ও নীল আলোর ঝলকানি। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ এবং আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে সামঞ্জস্য রেখেই বেছে নেওয়া হয়েছিল এই দুই রং।
উত্তর আমেরিকার শেষ কনসার্টে আবেগঘন বক্তব্য দেন জে-হোপ।
তিনি বলেন, টাম্পায় সফর শুরুর দিনটি তার কাছে যেন এই সেদিনের ঘটনা। দীর্ঘ সময় ধরে তারা উত্তর আমেরিকা সফরের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত ভক্তদের ভালোবাসা ও আনন্দের মধ্য দিয়ে সফরের সময়টা খুব দ্রুত কেটে গেছে।
উত্তর আমেরিকা পর্ব শেষ করে এবার দক্ষিণ আমেরিকার পথে পা রাখছে বিটিএস। এই পর্ব আগামী ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি।

হলান্ডের হাঁটা নকল করে ভাইরাল বিটিএস তারকা