হলান্ডের হাঁটা নকল করে ভাইরাল বিটিএস তারকা

বিনোদন ডেস্ক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে গোল করার পর বিশেষ ভঙ্গিমায় হেঁটে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন নরওয়ের ফুটবলার আর্লিং হলান্ড। তার সিগনেচার স্টাইলে হেঁটে ভাইরাল হয়েছেন তার বোনসহ আরও অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিটিএস তারকা জিমিন। হলান্ডের মতো ঘাড় ঝুঁকে হাঁটতে দেখা গেছে এই তারকাকে।
জার্মানিতে বিটিএসের আরিরাং ট্যুরে শো করছিলেন জিমিন। সেখানেই হলান্ডের আদলে জিমিনের হাঁটার ভঙ্গি দেখা যায়। এ সময় দর্শকের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
ইএসপিএন মেক্সিকো জানিয়েছে, কে-পপ ব্যান্ডটির ‘আরিরাং’ বিশ্ব সফরের অংশ হিসেবে গত ১১ জুলাই মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় অনুষ্ঠিত কনসার্টে কৌতুকপূর্ণ এই ঘটনা ঘটে। মূল কনসার্টের আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের নজরে পড়ে। পোস্টারে মার্ভেলের সুপারহিরো থর, আর্লিং হলান্ড ও জিমিনের ছবি পাশাপাশি ছিল।
পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, থরকে বলা হয় ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’। পোস্টারটি দেখার পর, জিমিন প্রতিটি ছবির দিকে আঙুল দেখিয়ে লেখাগুলো জোরে জোরে পড়তে থাকেন। এরপর হো হো করে হেসে ওঠেন।
পরে মূল কনসার্টে জিমিন মঞ্চে হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গি নকল করে দেখান। দর্শকেরা তখন করতালি ও উল্লাসে ফেটে পড়েন।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’
চিলির মিউজিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে। পোস্টে কে-পপ তারকা ও নরওয়েজীয় ফুটবলারের এই মজার মিলকে তুলে ধরা হয়।
সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে যা বললেন হল্যান্ড