সাত বছর পর গান লিখলেন মারজুক রাসেল

সাত বছর পর গান লিখলেন মারজুক রাসেল
বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রায় সাত বছর বিরতির পর আবারও গীতিকার হিসেবে কামব্যাক করলেন জনপ্রিয় অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর একটি বিশেষ পর্বের হাত ধরে উন্মোচিত হয়েছে তার লেখা নতুন গান। একসময় জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবীব ওয়াহিদের মতো দেশের শীর্ষ তারকাদের জন্য নিয়মিত শ্রোতাপ্রিয় গান লিখলেও গত কয়েক বছর ধরে সংগীত অঙ্গনে তাঁর উপস্থিতি ছিল একেবারেই সীমিত।
ধারাবাহিকটির ১২তম অধ্যায়ে যুক্ত হওয়া এই বিশেষ গানটির শিরোনাম রাখা হয়েছে ‘ব্যাচেলর গীতি’। মারজুক রাসেলের দুর্দান্ত লেখনীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার নিশ্চিত করেছেন, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম কোনো পূর্ণাঙ্গ গান। এ দীর্ঘ সময়ে তিনি অন্যান্য লেখালেখি চালিয়ে গেলেও নতুন কোনো গান লেখেননি।
জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর শুরু থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি এ সিজনের জন্য কিছু লিখুন। পরিচালকের সেই আগ্রহ ও ভাবনা থেকেই মূলত জন্ম নেয় ‘ব্যাচেলর গীতি’। গানটির মূল বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের প্রাত্যহিক জীবন ও তাদের মজাদার সব অভিজ্ঞতাকে কেন্দ্র করে।
বিশেষ এ পর্বে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে। বর্তমানে কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে।

ফুটবল উন্মাদনা শোবিজ অঙ্গনে, নজর কেড়েছে দীঘির ছবিযুক্ত পোস্ট