দীর্ঘ প্রায় সাত বছর বিরতির পর আবারও গীতিকার হিসেবে কামব্যাক করলেন জনপ্রিয় অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর একটি বিশেষ পর্বের হাত ধরে উন্মোচিত হয়েছে তার লেখা নতুন গান।