মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’
এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।