২০০ কোটি টাকার মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকলিন

বিনোদন ডেস্ক

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও অর্থ পাচার মামলায় ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করতেই তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বহুমূল্য উপহার নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের মুখে পড়া অভিনেত্রী মঙ্গলবার (৯ জুন) জরুরি ভিত্তিতে শুনানির জন্য এ আবেদন জানান।
এর আগে ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিয়েছিলেন। বিশেষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, ইডির জমা দেওয়া নথিপত্র ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এ অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি রয়েছে। তিনি অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের সুবিধাভোগী ছিলেন এবং সেই অর্থের উৎস সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন বলেও আদালত ইঙ্গিত দেয়।
নিম্ন আদালতের এ নির্দেশনার পরই আইনি লড়াইয়ে টিকতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন জ্যাকুলিন। তার আইনজীবীর করা জরুরি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি পি. কে. মিশ্র এবং বিচারপতি এ. এস. চন্দুরকরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি শুনতে সম্মত হয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ জুন) এ হাই-প্রোফাইল মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সাদিয়ার উচ্ছ্বাস
২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন