শিরোনাম

মেধাবী শিক্ষার্থীদের চেক দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
মেধাবী শিক্ষার্থীদের চেক দেবে ডিএনসিসি
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধাবী বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টায় নগর ভবনের লেভেল-৬ এর হলরুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হবে।

বুধবার (৬ মে) ডিএনসিসির সচিব মুহাম্মদ. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে বৃত্তি ব্যবস্থাপনা কমিটির সদস্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

/এসএ/