চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল। এ বছর মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংবলিত গেজেট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুত প্রকাশ করা হবে।
বৃত্তির কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩ হাজার ৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭ হাজার ৭৯০ জন সাধারণ বৃত্তি পাবে। এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৭৩ জন সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডে ১ হাজার ৯২৬ জন মেধাবৃত্তি ও ৪ হাজার ১২৮ জন সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৩০ জন সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১ হাজার ৮৭১ জন সাধারণ বৃত্তি, যশোর বোর্ডে ১ হাজার ৬৬২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৫৬১ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২১০ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮০২ জন মেধাবৃত্তি ও ৩ হাজার ৮৬১ জন সাধারণ বৃত্তি বৃত্তি পাবে।
এবার অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৪০০ নম্বরের পরীক্ষায় বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ নম্বর করে। প্রতিটি পরীক্ষা ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।