শিরোনাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সিটিজেন ডেস্ক
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
ছবি: সংগৃহীত

২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ৬১টি জেলায় চলবে এই পরীক্ষা। সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা।

সূচি অনুযায়ী, আগামীকাল ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- পর্বত্য এই তিন জেলায় আলাদা সূচি প্রকাশ করা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক শুরু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথমদিন গণিত বিষয়াবলীর পরীক্ষা। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় স্থগিত হওয়া এই বৃত্তি পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে এই পরীক্ষাটি বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত করা হয়।

/জেএইচ/