শিরোনাম

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি
রেজাল্টের আগে শিক্ষার্থী ও অভিভাবক। ছবি: সিজেডিএন টোয়েন্টিফোর

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। চলতি বছর ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৯৮৪টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।

এছাড়া চলতি বছরের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাস করেনি।

এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ৫৫ শতাংশ। ২০২৫ সালে যা ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে পাসের হার ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

/জেএইচ/