এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ‘ভুল’

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে। গত ২২ জুলাই অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনী, উভয় অংশেই একাধিক ভুল রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা। ফলে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে অভিযোগ অভিভাবকদের।
রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়ক থেকে ৪ টি উৎপাদ বের হলেও কোনটির ভর ২.৫ গ্রাম তা নির্দিষ্ট করে বলা হয়নি। উৎপাদ নির্দিষ্ট না থাকায় জারকের ভর নির্ণয় করা সম্ভব নয়। ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ দেওয়া থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে ‘A-পাত্র’ বলা হয়েছে।
আবার ৬ নম্বর উদ্দীপকের ‘গ’ প্রশ্নে ২৫০ মিলিলিটার (mL) গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃ যৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ কোনটিরই পরিমান উল্লেখ করা নেই। একই উদ্দীপকের (ঘ) নম্বরের জন্য দেওয়া তথ্য অনুযায়ী CO₂ গ্যাসের জন্য Z = 4.0 আসে, যা বাস্তবের অণুসমূহের আকর্ষণ ধর্ম (Z < 1) ও তরলীকরণ তত্ত্বের সম্পূর্ণ বিরোধী এবং অবাস্তব। ৮ নম্বর উদ্দীপকের (ঘ) নম্বরে ‘ভ্যান ডার ওয়ালস’ সমীকরণকে ‘আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণ’-এর পরিবর্তিত রূপ বলা হয়েছে। যা সংজ্ঞাগতভাবে ভুল (এটি মূলত আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT-এর চাপ ও আয়তন সংশোধিত রূপ)। তবে বাংলাদেশে প্রচলিত কিছু কিছু বইয়ে সঠিক হিসেবেই দেওয়া হয়েছে।
বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও ভুল পাওয়া গেছে। যমুনা (ঘ) সেটের প্রশ্নপত্রে ১০ নম্বর প্রশ্নে কোনো সঠিক উত্তর নেই। এখানে পঠিত বই অনুসারে iii অপশন সঠিক হলেও i, ii সঠিক নয়।
চলতি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ইমতিয়াজ নোমান বলেন, পরীক্ষা চলাকালে কয়েকটি উদ্দীপক ও প্রশ্নের সঠিক তথ্যগুলো বুঝতে পারছিলাম না। সেজন্য অনেকটা সময় চিন্তা-ভাবনা করেও উত্তর করতে পারিনি। এতে আমার সময় নষ্ট হয়েছে। মনে একটা সন্দেহ ছিল ‘বোর্ড পরীক্ষার প্রশ্ন ভুল হতে পারে না’। তাই প্রশ্নগুলোর পেছনে সময় নষ্ট হয়েছিল। পরে অবশ্য অনুমান নির্ভর উত্তর করে এসেছি।
এ বিষয়ে বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি ও জনপ্রিয় রসায়ন শিক্ষক আরিফ হক বলেন, এর আগেও পরীক্ষায় প্রশ্ন ভুল হয়েছিল। আবারও প্রশ্নপত্রে ভুল আছে। এই ভুলগুলো পরীক্ষার্থীদেরকে নানাভাবে মানসিক চাপে রাখে। পরীক্ষার সময় এই ভুল প্রশ্নগুলো নিয়ে চিন্তা করার কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়।
তিনি আরও বলেন, প্রশ্নের ভুলগুলো শুধু প্রশ্নকর্তাদের ভুল নয়; এগুলো সিলেবাসের ভুল, বই লেখকদেরও ভুল। এসব বিষয় শিক্ষার্থীদের মেধাকে প্রভাবিত করে।
এর আগে, চলতি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে দুটি বড় ধরনের ভুল ধরা পড়ে। পরে ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ